অফিসের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চ্যাট ‘লক’ করবেন কীভাবে

৭ জুন, ২০২৪ ০০:০১  

অফিসে একটানা কাজ করতে করতে মাঝে মধ্যেই আমাদের কাজের ডেস্ক ছেড়ে উঠতে হয়। কিন্তু অল্প সময়ের জন্য অফিস কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট করা হয় না। এমন পরিস্থিতিতে এমন একটি উপায় আছে যা হোয়াটসঅ্যাপ চ্যাট নিরাপদ রাখতে পারেন। আসুন, এবার হাতে-কলমে সেটাই শিখে নিই।

এজন্য কম্পিউটার বা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপটি খুলুন। তারপর কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে আসা ‘কিউআর’ কোডটি ফোন থেকে স্ক্যান করে নিন।

এবার থ্রি ডটে ক্লিক করে সেটিংস মেনুতে যান। এবার প্রাইভেসিতে গিয়ে স্ক্রিন লকে ক্লিক করুন। স্ক্রিনে আসা মেসেজবক্সে ক্লিক করুন। তারপর নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। নতুন পাসওয়ার্ড সেট করে নিন। নিরাপত্তার জন্য ছয়ের অধিক সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দেওয়া ভালো। এবার কম্পিউটারে খুলে রাখা হোয়াটসঅ্যাপ কতক্ষণ পর ‘অটো লক’ হবে তা ঠিক করার অপশন পাবেন। আপনার সুবিধামতো সময় ঠিক করে দিন।

লক খোলার জন্য যা করতে হবে—
কম্পিউটার বা ল্যাপটপে খোলা হোয়াটসঅ্যাপের ডান দিকে থ্রি ডটে ক্লিক করে প্রাইভেসি অপশনে যান। তারপরে স্ক্রিন লক অপশনে গিয়ে ‘আন চেক’ করুন।

'চ্যাট লক' অ্যাক্টিভেট করার উপায়

প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিতে সর্বশেষ সংস্করণ আছে কি না, তা নিশ্চিত করুন। অন্যথায় এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে যেগুলো লক করতে চান সেগুলো বাছাই করুন।

যার সঙ্গে আপনার কথোপকথন লুকিয়ে রাখতে চান, তার চ্যাট বা প্রোফাইল ছবিতে ক্লিক করুন। তারপরে সেখানে 'চ্যাট লক' অপশনটি দেখতে পাবেন।

'চ্যাট লক' অপশন বাছাই করার পর আপনি সেটি অন করতে চাইছেন কি না, তা জানতে চাইবে।

'চ্যাট লক' অ্যাক্টিভেট করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে।

লুকিয়ে রাখা বা লক করে চ্যাট খুঁজে পেতে যা করতে হবে
আপনার হোয়াটসঅ্যাপের হোম পেজে যেতে হবে। হোমপেজে আপনার সব চ্যাট দেখা যাবে, লুকিয়ে রাখা চ্যাটগুলো ছাড়া। আপনি এবার লুকিয়ে রাখা চ্যাট খুঁজে পেতে হোমপেজের নিচের দিকে সোয়াইপ করুন। সেখানে হোয়াটসঅ্যাপে লক করা সব চ্যাট দেখতে পাবেন।

আপনি যে চ্যাটটি দেখতে চান, তার ওপরে চাপ দিন এবং ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে সেটি আনলক করে নিন।